×

রাজধানী

রাজধানীতে স্কুলছাত্রীসহ দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৩:০৪ পিএম

রাজধানীতে স্কুলছাত্রীসহ দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ ও আনন্দবাজার এলাকায় পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- স্কুলছাত্রী সোনালী আক্তার (১৪) ও গৃহিনী ইতি আক্তার (১৮)। সোমবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে তাদের দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনালীকে হাসপাতালে নিয়ে আসা খালু জসীমউদ্দীন জানান, স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে সোনালী। তার বাবা সোহাগ ও মা বিলকিস আক্তারের সঙ্গে অনেক বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে। বর্তমানে আনন্দবাজার এলাকায় নানির বাসায় থাকতো সোনালী। আর তার মা জর্ডান প্রবাসী।

তিনি আরো জানান, সকাল ৯টার দিকে তার নানী ব্যক্তিগত কাজে মগবাজার গিয়েছিলেন। এসময় বাসায় একা ছিলো সোনালী। সকাল ১০টার দিকে বাসায় ফিরে তিনি দেখতে পান, রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে সে। তখন প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসেন। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনরা।

আরো পড়ুন: ভর্তি ১২৪ জন, খেটে খাওয়া মানুষই বেশি

এদিকে মৃত ইতির স্বামী সজল জানান, তারা লালবাগ শহীদনগর ২ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকেন। ইতি গৃহিনী আর সজল জুতার কারখানায় কাজ করেন। পারিবারিক বিষয়াদি নিয়ে গত রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। সোমবার সকালে সজল যখন কাজে যান তখন একমাত্র মেয়েকে নিয়ে বাসায় ছিলেন ইতি। কিছুক্ষণ পরেই সজল আবার বাসায় ফিরে এসে দেখেন, ইতি বাসার ফ্লোরে ছটফট করছেন। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তখন জানতে পারেন, বাসায় থাকা বিষ পান করেছেন তিনি। তখন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে তাদের দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App