×

রাজধানী

সরকারবিরোধী বৈঠকের তথ্য সঠিক নয়: ঢাকা বিভাগীয় কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:০৭ পিএম

সরকারবিরোধী বৈঠকের তথ্য সঠিক নয়: ঢাকা বিভাগীয় কমিশনার

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা এলাকায় ঢাকার বিভাগীয় কমিশনারের আয়োজনে সরকারবিরোধী কিছু কর্মকর্তার বৈঠক হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন খবর ছড়িয়ে পরে। ফেসবুকে প্রচারিত এ খবরের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিভাগীয় কমিশনার কার্যালয়ের গোপনীয় শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে। 

এতে বলা হয়, 'ফেসবুকে ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম সম্পর্কে বসুন্ধরা আবাসিক এলাকায় ১৪ আগস্ট রাত ৮টায় একটি সভার কথা বলা হচ্ছে, যা সঠিক নয়।'

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 'বিভাগীয় কমিশনার ১৪ আগস্ট সকালে তার বাসভবন থেকে অফিসে যান এবং বিকেল ৫টার পর তার সরকারি বাসভবনে ফিরে আসেন। এরপর থেকে বিভাগীয় কমিশনার বাসায় অবস্থান করেন এবং তিনি এ ধরনের কোনো কিছুই জানেন না।'

আরো পড়ুন : নগরীর ট্রাফিক ব্যবস্থারও সংস্কার চায় পুলিশ


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App