×

রাজধানী

বৃষ্টিতে সড়কে যানজট, মেট্রোরেলে যাত্রীর চাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ এএম

বৃষ্টিতে সড়কে যানজট, মেট্রোরেলে যাত্রীর চাপ

সকাল থেকে ভারী বৃষ্টির কারণে সড়কে পানি জমেছে। ছবি : সংগৃহীত

ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে একদিকে প্রকৃতি ও নগরবাসী যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, অন্যদিকে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা জনজীবনে বাড়িয়েছে ভোগান্তি। মুষলধারে বৃষ্টিতে রাজধানীর প্রধান সড়কগুলোতে জমেছে পানি। ফলে গাড়ির ধীরগতির কারণে তৈরি হচ্ছে যানজট। এমন অবস্থায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলেই ভরসা রাখছেন রাজধানীর মানুষজন। মেট্রোরেলে দেখা গেছে যাত্রীদের ব্যাপক ভিড়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে মেট্রোরেলের উত্তরা উত্তর, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার, পল্লবী, আগারগাঁও, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সচিবালয় স্টেশন ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। প্রতিটি স্টেশনের টিভিএম মেশিনের সামনে টিকিটের জন্য দেখা গেছে যাত্রীদের লাইন। তাছাড়া মেট্রোরেলের ভেতরেও ছিল যাত্রীদের চাপ।

সংশ্লিষ্টরা জানান, ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে। বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করলেও বাসের দেখা মিলছে না। আবার অনেকক্ষণ পরপর বাস পাওয়া গেলেও ভিড় প্রচুর। এমনিতেই সকালে অফিসমুখী ও কর্মজীবী মানুষের ভিড় থাকে মেট্রোরেলে। তবে, সকাল থেকে ভারী বৃষ্টির কারণে সড়কে পানি জমেছে। এই ভোগান্তি থেকে বাঁচতে অধিকাংশ মানুষজনই মেট্রো স্টেশনে ভিড় করছেন।

আরো পড়ুন : রাজধানীতে মুষলধারে বৃষ্টি, স্বস্তির পাশাপাশি ভোগান্তি

শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, সকালে মেট্রোরেলে ভিড় বেশিই হয়। আজ আবার বৃষ্টি। যার কারণে ভিড় বেশি। তবে যাতায়াতে স্বস্তি পাওয়া যাচ্ছে। কোনো ঝামেলা নেই। আরেক যাত্রী বলেন, রাস্তায় গাড়ি কম। মানুষের ভিড় বেশি। তাছাড়া যানজটও অনেক। সেজন্য  কষ্ট করে হলেও মেট্রোরেলে উঠেছি। অন্তত যানজটের ঝামেলা নেই। ভিড় বেশি হলেও অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো।

আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App