×

রাজধানী

রাজধানীতে বহুতল ভবনে ডাকাতির অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম

রাজধানীতে বহুতল ভবনে ডাকাতির অভিযোগ

শুক্রবার মধ্যরাতে গুলশান-২ এর বহুতল ভবনে ডাকাতির সময় কয়েকজনকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। ভবনে বেশ কয়েকজন ডাকাত অবস্থান করছে এমন ধারণা থেকে ভবন ঘিরে রাখে যৌথবাহিনী। শনিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকেই যৌথবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। ভবনটিতে এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংকসহ বেসরকারী একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে অর্ধশতাধিক ব্যক্তি দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০৩ নম্বর রোডের ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায়।

আরো পড়ুন: রবিবার থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন নতুন সময়সূচি

নিরাপত্তাকর্মীরা বলেন, রাত ১টার দিকে হঠাৎ করে ডাকাতের একটি দল মাস্ক পরা অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাত-মুখ বেঁধে ফেলে। এসময় স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ১১ জনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। এছাড়া বেশ কয়েকজন ভবনের ভিতরে পালিয়ে যান। এরপর থেকেই ভবনটির নিচে রাতভর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয়রা। তবে সকালে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App