×

রাজধানী

বদলেছে অনেক কিছু, তবে বদলায়নি সড়কে যানজটের চিত্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২১ পিএম

বদলেছে অনেক কিছু, তবে বদলায়নি সড়কে যানজটের চিত্র

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশ সরকার থেকে শুরু করে বদলেছে অনেক কিছু। তবে সড়কে বদলায়নি যানজটের চিত্র। রাজধানীর মিরপুর এলাকায় ঘুরে দেখা যায়, বিগত সরকার গুলোর আমলে ধাপে ধাপে হয়েছে অনেক উন্নয়ন। সেই প্রশস্ত সড়ক ও মেট্রোরেল হওয়া সত্ত্বেও যানজটের চিত্র একটুও বদলায়নি। সংশ্লিষ্টরা বলছেন, সড়কে অপরিকল্পিতভাবে চলায় মোটর চালিত রিকশা বা অটোরিকশার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। সকালে অফিস যাত্রা ও সন্ধ্যা বেলায় প্রধান সড়ক থেকে শুরু করে শাখা সড়কে জ্যামের সৃষ্টি হচ্ছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, অরজিনাল ১০ নম্বর, ১১ নম্বর বাসস্ট্যান্ড, পূরবী বাসস্ট্যান্ড, ১২ নম্বর বাসস্ট্যান্ড, কালশী রোড ও কালশী মোড়ে এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১২ নম্বর মেট্রোরেল স্টেশনের গেটের সামনের ২-৩ লাইন করে দাঁড়িয়ে আছে মোটরচালিত রিকশা। এমনও পরিবেশ সৃষ্টি হয় মেট্রোরেল স্টেশন থেকে বের হয়ে যাত্রীরা রাস্তা পার হতে হিমশিম খেতে হয়। ওই রিকশার মধ্যে আটকে যেতে হয় পথ খুঁজে পাওয়া যায় না এমন একটা পরিবেশ সৃষ্টি হয়। 

মেট্রোরেল যাত্রী সালাউদ্দিন মো. বাবর বলেন, মেট্রো রেলস্টেশন থেকে বাইরে আসলেই প্রায় রাস্তা খুঁজে পেতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকা মোটরচালিত রিকশার কারণে। আর রিকশা চালকরা ডাকা-ডাকি শুরু করে কোথায় যাবেন, কোথায় যাবেন। মোটরচালিত রিকশাচালকেরা রাস্তার কোন নিয়মই মানছে না। এদের একটা নিয়মের মধ্যে আনা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। 

আরো পড়ুন: শুক্রবার যে সময়ে চলবে মেট্রোরেল

মিরপুর ১২ নম্বর এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ আলিমুল হক বলেন, আমি এই এলাকায় খুব বেশি দিন যাবত দায়িত্ব পালন করছি না। মিরপুরে গত এক সপ্তাহে যা দেখলাম যানজট সৃষ্টির অন্যতম কারণ মোটরচালিত রিকশা। অফিস যাত্রা ও সন্ধ্যায় রাস্তার জ্যাম থাকে। এ সময় পরিবহনের চাপও বেশি থাকে। 

কালশী মোড়ে দেখা যায়, রাজধানীর অভ্যন্তরীণ রুটে বিভিন্ন রুটের বাসের যাতায়াত করে এই স্টপেজ এলাকা দিয়ে। কালশী মোড়ে রব রব, বিজয়, বসুমতি, অসীম নূরে মক্কা রাজধানী নামের অনেক বাস যাতায়াত করে এই সড়ক দিয়ে। এইসব কোম্পানির মালিক পক্ষ গাড়ির যাত্রী কেমন যাতায়াত করছে নজরদারির জন্য লাইন ম্যান নিয়োগ দিয়েছে। তবে এই সব লাইন ম্যান পরিবহন মালিকদের কোনো সুবিধা না করে উল্টো তারাই প্রতি বাস থেকে ১০ টাকা করে উত্তোলন করতে দেখা যায়। 

পথচারী মো. শফিকুল ইসলাম রাজা বলেন, মিরপুর ১০ নম্বর ও ১১ নম্বর প্রধান সড়কে যানজট সৃষ্টি হয় মোটরচালিত রিকশার কারণে। এইসব রিকশা প্রধান সড়কে চলাচলে সৃষ্টি করছে যানজট। রাজধানীর সড়কে বেড়েই চলেছে মোটরচালিত রিকশা। এসব রিকশা নিয়ন্ত্রণে আনতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। সড়কের শৃঙ্খলা সিরিয়াল আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও স্বরূপ হতে হবে। 

আরো পড়ুন: আইন নিজের হাতে তুলে নেয়ার কারো অধিকার নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মিরপুর এলাকার বাসিন্দাদের যাতায়াতের সময় ১০ নম্বর গোলচত্ত্বর এলাকার সিগনালে বসে থাকতে হয়। সকালে অফিস যাত্রা ও সন্ধ্যার পরে অবধারিত সিগনালে পড়তে হয় যানবাহন গুলোকে।

মিরপুর ১০ নম্বর গোল চত্ত্বরের দায়িত্ব রতন ট্রাফিক পুলিশ মো. রবিউল ইসলাম বলেন, এই সড়কে জ্যাম বা সিগনাল পড়ার কারণ হচ্ছে চার রাস্তার মোড়। যদি এক-একটি রাস্তা ছাড়তে সময় নেই ৫ মিনিট বাকী ৩টি রাস্তার জন্য সময় লাগবে। পরে আবার সেই সিগনাল ছাড়াতে সময় লাগবে ১৫ মিনিট। 

তিনি আরো বলেন, রাস্তায় জ্যাম লাগার অন্যতম কারণ হচ্ছে অটোরিকশা। সকালে ও সন্ধ্যার পরে এই সড়কে বেশি জ্যাম থাকে। 

ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ এফ এম তারিক হোসেন খান বলেন, গত ৫ আগস্টের পরে সবাই স্বাধীনতা পেয়ে গেছে। আগে মোটরচালিত রিকশা চালকেরা ভিআইপি সড়কে আসত না। এখন আসছে। একটি নিদিষ্ট স্থানে অভিযান চালিয়ে সেখান থেকে সরে আসলে পরে গিয়ে দেখবেন সেখানে হাজার-হাজার রিকশা। কতো রিকশা নিয়ন্ত্রণ করা যায়। তিনি আরো বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে সময় লাগবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App