×

রাজধানী

ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম সম্পন্ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম সম্পন্ন

ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম সম্পন্ন। ছবি: ভোরের কাগজ

বর্ষা মৌসুমে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় গত ১৯ সেপ্টেম্বর থেকে আজ (বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর) এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। 

উক্ত কার্যক্রম মাঠ পর্যায়ে তদারকির জন্য ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি অঞ্চলের জন্য ১ টি করে মনিটরিং টিম গঠন করা হয়। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সমন্বয়কের দায়িত্ব পালন করে। সপ্তাহব্যাপী পরিচালিত এ কার্যক্রম স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে তদারকি করেন। এ কার্যক্রমে লার্ভিসাইডিং এবং ফগিং কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যেমন- মাইকিং, লিফলেট বিতরণ, র‍্যালি এবং বাড়ি-বাড়ি এডিস মশার প্রজননস্থল অনুসন্ধান করা হয়। সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ কার্যক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট ১১২৭ জন মশক কর্মী এবং ৫৫ জন মশক সুপারভাইজার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সপ্তাহব্যাপী পরিচালিত বিশেষ কার্যক্রমের মোট ১ লাখ ২১ হাজার ৮৮৬ টি বাড়ি পরিদর্শন করা হয়। পরিদর্শনকৃত বাড়ির মধ্যে ৩৫১টি বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যায়। সপ্তাহব্যাপী এই অভিযানে মোট ৮ হাজার ২৭৫টি মশার প্রজননস্থল ধ্বংস করা হয়েছে। লার্ভা পাওয়ায় ২৪০টি বাড়িতে নোটিশ দেয়া হয়েছে।

আরো পড়ুন: ধর্ষণ ও হত্যার বিচারের দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

উল্লেখ্য, ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় ডিএনসিসির মশক নিধন অভিযান যথাযথভাবে বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত সচিব একেএম তারিকুল আলম এবং যুগ্মসচিব আবু সেলিম মাহমুদ-উল হাসানের নেতৃত্বে তিনটি তদারকি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুইজন করে কর্মকর্তা রয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে এই তদারকি টিম মনিটরিং শুরু করেছে। এই তদারকি কার্যক্রম টানা দুই সপ্তাহ চলবে।

ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মশক নিধন কার্যক্রম সরেজমিনে তদারকি করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App