×

রাজধানী

গ্যাসের চুলা বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

গ্যাসের চুলা বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়। দগ্ধরা হলেন, টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি জানান, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।

দগ্ধ টোটন জানান, ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হই আমরা তিনজন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে। এর বেশি আমি কিছু বলতে পারব না।

আরো পড়ুন : যে পথে পুরান ঢাকায় যাবে মেট্রোরেল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App