×

রাজধানী

দেশের মানুষ নিশ্চিত করবে আগামীর নেতৃত্বে কে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:৩৫ পিএম

দেশের মানুষ নিশ্চিত করবে আগামীর নেতৃত্বে কে?

সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের মানুষ নিশ্চিত করবে কে আগামী দিনের নেতৃত্বে থাকবে? তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। আমাদের রাষ্ট্রের তিনটি প্রিন্সিপাল (মূলনীতি) সবাইকে ধরে রাখতে হবে। এখানে হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান, নাস্তিক সবার অধিকার আছে। তরুণদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাদা চুলওয়ালা বুড়াদের দিকে তাকিয়ে থাকবেন না। আপনারা নেতৃত্ব দিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ -এর ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা এখন ভার্চুয়ালি রাষ্ট্র পরিচালনা করছি। ডিজিটাল বাংলাদেশ না থাকলে এটা সম্ভব হতো না। ডিজিটাল বাংলাদেশ না হলে এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়তো।

সজীব ওয়াজেদ জয় বলেন, আমরা এখন খুব আনন্দিত যে, ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজস্ব পরিকল্পনায় করেছি। এজন্য বাইরের কারও সহযোগিতা নিতে হয়নি। বাইরের কেউ আমাদের করে দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App