×

রাজধানী

রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

রাজধানীতে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

কুড়িল বিশ্বরোডে বিআরটিসির দ্বিতল বাসে আগুন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস দুপুর ২টা ৮মিনিটে আগুন নির্বাপণ করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লেগেছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

তিনি আরো বলেন, কীভাবে বাসে আগুন লেগেছে প্রাথমিকভাবে আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে কি-না সেই খবরও পাওয়া যায়নি। যতটুকু জানতে পেরেছি বাসটি কুড়িল বিশ্বরোডের ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে ছিল।

আরো পড়ুন: নারী ফুটবলারের ঝুলন্ত মরদেরহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার খবর আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে দুপুর ২টা ৮ মিনিটে আগুন নির্বাপণ করে তারা।

এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, আমরা কুড়িল এলাকায় একটি বাসে আগুন লাগার সংবাদ পেয়েছি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো জানতে পারিনি। বাসে কীভাবে আগুন লেগেছে সেটা জানার জন্য আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App