×

রাজধানী

আগারগাঁওয়ে ছাত্রদের সঙ্গে অটোরিকশা চালকদের হাতাহাতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:২৩ পিএম

আগারগাঁওয়ে ছাত্রদের সঙ্গে অটোরিকশা চালকদের হাতাহাতি

আন্দোলনকারী অটোরিকশা চালকদের সঙ্গে হাতাহাতি। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনকারী অটোরিকশা চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় চালকরা তাদের ধাওয়া দিলে তারা পিছু হটতে বাধ্য হন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার পরে আগারগাঁও মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকে তারা এ মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের অবস্থানের কারণে গাবতলী হয়ে পঙ্গু হাসপাতালের সড়কটি ব্লক হয়ে যায়। তখন থেকে সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল এ সড়কের যান চলাচল। পরে পুলিশ ও ছাত্ররা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। এক পর্যায়ে দুপুরে ছাত্ররা তাদের সরে যেতে বললে তাদের সঙ্গে তর্কবিতর্ক বাধে। হাতাহাতির ঘটনা ঘটে। পরে চালকরা তাদের ওপর ক্ষিপ্ত হয়। তাদের দৌড়ানি দিলে ছাত্ররা পিছু হটে।

তবে সকাল থেকে অটোরিকশা চালকদের অবরোধের কারণে সড়কে চলাচল করা লোকজন বিপাকে পড়েন। বিশেষ করে ভোগান্তিতে পড়েন আগারগাঁও এলাকায় আসা বিভিন্ন হাসপাতালের রোগী ও স্বজনরা।

গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন। আদালতের এমন নির্দেশনার প্রতিবাদ জানিয়ে রাজধানীর আগারগাঁও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল, সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App