×

রাজধানী

আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে করার দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম

আসিফ মাহতাবকে উপদেষ্টা পরিষদে করার দাবি

বৈষম্যবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। ছবি : সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা করার দাবি জানিয়ে মানববন্ধন হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বিরাগভাজন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অথচ সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে কোনো উপদেষ্টা নিয়োগ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেয়া হয়েছে। বৈষম্যবিরোধী যেকোনো আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে।

বক্তারা বলেন, আমরা অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টা পরিষদে দেখতে চাই। স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে উপদেষ্টা পরিষদে ঠাঁই দেয়া যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

তারা বলেন, যারা সবসময় আওয়ামী লীগের পা চাটা দোসর ছিল, যারা সব সময় আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, তারাই আজ উপদেষ্টা পরিষদে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। অবিলম্বে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন— এশিয়ান ইউনিভার্সিটি শিক্ষক প্রফেসর মো. আবু জাফর সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মো. শোভন, ওয়াকিল আব্দুল্লাহ প্রমুখ।

আরো পড়ুন : বিচারের পরই নির্বাচনে স্বাগত জানানো হবে আওয়ামী লীগকে : ড. ইউনূস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

৪ বছর পর দলে ফিরে ম্যাচসেরা হয়ে যা বললেন মোসাদ্দেক

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App