×

রাজধানী

উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিলো ডিএমপি

উচ্চমাত্রার হর্ন ব্যবহার নিয়ে ডিএমপি কঠোর নির্দেশনা দিয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা মহানগরীতে চলাচল করা মোটর গাড়িতে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়েছে, কোনো মোটর গাড়ি চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠান এই নির্দেশনা পালন না করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর ধারা ৪৫-এর বিধান অনুসরণ করে উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করার জন্য এবং মোটরযান চালক, মালিক বা পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা সৃষ্টিকারী কোনো যন্ত্র, যন্ত্রাংশ বা হর্ন মোটরযানে স্থাপন বা পুনঃস্থাপন না করার জন্য অনুরোধ করা হলো।

তা ছাড়া সড়ক পরিবহন বিধিমালা ২০২২-এর বিধি ৮১ অনুযায়ী পরপর বিভিন্ন সুর প্রদানকারী কোনো বহুমুখী হর্ন অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন বা ব্যবহার না করার জন্য নির্দেশনা দেয়া হলো।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App