×

রাজধানী

পলিথিন, বায়ুদূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ

দেশ জুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ পিএম

দেশ জুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

ছবি: ভোরের কাগজ

সারা দেশে পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ভোলা, লক্ষীপুর, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী, নেত্রকোনা, কক্সবাজার, ফেনী এবং ঢাকার গুলশান ও ভাটারা এলাকায় পরিবেশ অধিদপ্তর ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে।

 এসব অভিযানে ১৬টি মামলার মাধ্যমে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ১ হাজার ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি গুলশান কাঁচাবাজার ও বারিধারা নতুন বাজারসহ বিভিন্ন দোকান মালিককে সতর্কতামূলক বার্তা দেয়া হয়।  

বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মানিকগঞ্জ জেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২টি মামলার মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও বসিলা এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ৪টি মামলার মাধ্যমে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

লক্ষীপুর জেলায় শব্দ দূষণ বিরোধী অভিযানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি যানবাহনের চালককে ২০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি যানবাহনের চালকদের সতর্কতামূলক বার্তা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App