×

রাজধানী

দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ এএম

দনিয়া কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ছবি : প্রতীকী

রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে কোপায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিনহাজ দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই দিন আগে ‘কিং মাহফুজ তানজিল‘ নামে একজনকে মারপিট করেছিলেন তিনি। মঙ্গলবার এ বিষয় নিয়ে সবাই মিলে বসে মীমাংসার কথা ছিল। ওই সময় কিং মাহফুজ, শাহ আলম, শাওন, সাইফুলসহ বেশ কয়েকজন মিনহাজকে কুপিয়ে জখম করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন : মাদারীপুরে ২ মরদেহ উদ্ধার, ছিলেন নিখোঁজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App