×

রাজধানী

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০০ এএম

আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী। ছবি : সংগৃহীত

বিশ্বে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণের মাত্রা। দক্ষিণ এশিয়ার দেশ বায়ুদূষণে প্রায়ই শীর্ষে থাকে। বিশেষ করে ঢাকা, দিল্লি ও লাহোরের মতো গুরুত্বপূর্ণ শহরে দূষণের মাত্রা এতটাই প্রকট যে, এখানকার নাগরিকদের বায়ু সেবন বিষ গ্রহণের নামান্তর। আজও বায়ুদূষণে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী।  

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) আপডেটে বাতাসের মান ছিল ৩৩৬, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। ৪৯৯ স্কোর নিয়ে তার অবস্থান শীর্ষে রয়েছে। এছাড়া ৪২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেঙডু শহর। ৩৩৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের আরেক শহর উহান। 

আরো পড়ুন : সারাদেশে ট্রেন চলাচল শুরু

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্টের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।  বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, তাপদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

মূলত ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App