×

রাজধানী

রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ০৮:২০ এএম

রাজধানীর হাজারীবাগে ভয়াবহ আগুন

হাজারীবাগে আগুন

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি হাজারিবাগ ট্যানারি গলিতে একটি কারখানায় আগুন লেগেছে। 

তবে কিসের কারখানা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আমাদের কাছে এ বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য আসেনি। 

তবে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

এ ছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার সংবাদও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App