×

রাজধানী

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তিন দফা দাবিতে বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ পিএম

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তিন দফা দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে তিন দফা দাবিতে বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে কর্মসূচির ঘোষণা দেন ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর সভাপতি ওয়ালী উল্লাহ। তিনি জানান, দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহ বলেন, আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এই কর্মসূচি।

এরও আগে, মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধে অংশ নেন বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে তারা অবরোধ তুলে নিয়ে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন-

১. ডিপ্লোমা প্রকৌশলীরা নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করতে পারবেন না।

২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।

৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App