×

রাজধানী

মোহাম্মদপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ এএম

মোহাম্মদপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দেড় লাখ টাকার জাল নোটসহ জীবন আহমেদ পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে রায়েরবাজার দুর্গা মন্দির গলিতে দেলোয়ার জেনারেল ট্রেডিং নামের একটি মুদি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জীবন আহমেদের বাড়ি বগুড়া সদর উপজেলার রহমান নগর এলাকায়। তিনি আসাদুজ্জামান ওরফে রফিকুল ইসলামের ছেলে এবং বর্তমানে হাজারীবাগের ঝাউসার এলাকায় পুরাতন সিয়াম স্কুলের পাশে বসবাস করছিলেন।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জীবন আহমেদকে ধরা হয়। এ সময় তার কাছ থেকে এক লাখ ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যা সবই এক হাজার টাকার বান্ডিলে ছিল।

এসআই মাসুম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন আহমেদ স্বীকার করেছেন যে তিনি কামরাঙ্গীরচর এলাকা থেকে জাল নোট সংগ্রহ করে মোহাম্মদপুর ও আশপাশের দোকানে ব্যবহার করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে ঘুষ নিলেন পুলিশ, তোড়পাড়

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App