×

রাজধানী

গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ

ছবি : প্রতীকী

রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতাল নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া জানান, তাঁর শ্বশুর জলিল মিয়া পরিবারসহ আগারগাঁও পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় থাকেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জনই দগ্ধ হন। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢামেক বার্ন ইউনিটে আনা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালে আগারগাঁও থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ ছয়জনকে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, ফলে দগ্ধের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App