×

রাজধানী

আজও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৫১ এএম

আজও ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বায়ুমানের অবনতি হওয়ায় ঢাকার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে প্রকাশিত লাইভ তথ্য অনুযায়ী, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ২১৩। এই মাত্রা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের কাছাকাছি বলে ধরা হয়।

একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৯৯, যা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। এর ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য বাইরে দীর্ঘ সময় অবস্থান করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আরো পড়ুন : ঢাকার আকাশ মেঘলা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে আইকিউএয়ার স্কোর ১৯৭। চতুর্থ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৮৮) এবং পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার স্কোর ১৮১।

বায়ুমানের এই সূচক নিয়মিতভাবে প্রকাশ করে আইকিউএয়ার, যা বিশ্বের বিভিন্ন শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত তা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীত শেষে বসন্তকালেও রাজধানীতে নির্মাণকাজের ধুলা, ইটভাটার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া এবং আবহাওয়ার স্থিরতা, এসব কারণে ঢাকায় বায়ুদূষণ বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদ উদযাপন

বোয়ালমারীতে ১০ গ্রামে ঈদ উদযাপন

ঈদের আনন্দ ধনী-দরিদ্র সবার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের আনন্দ ধনী-দরিদ্র সবার: স্বরাষ্ট্রমন্ত্রী

কে কোথায় ঈদ করবেন?

বিএনপির শীর্ষ নেতাদের পরিকল্পনা কে কোথায় ঈদ করবেন?

জুমাতুল বিদায় বিশেষ মোনাজাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

জুমাতুল বিদায় বিশেষ মোনাজাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App