×

রাজধানী

ঈদযাত্রা

ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

ফেরা হলো না বাড়ি, দুই লঞ্চের চাপায় নিহত ১, নিখোঁজ ২

ছবি: সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার চিত্র। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আরেকজন অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নিহত যুবকের নাম সোহাগ (২২)। আহত নারীর নাম রেবা (২০)।

বুধবার (১৮ মার্চ) রাতে কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম সোহাগ। রেবা নামে একজন অন্তঃসত্ত্বা নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। এছাড়া আহত নারী মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা বলেন, আমরা অনেক নিখোঁজের খবর পাচ্ছি।  ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক টিম কাজ করছে। তবে এখন পর্যন্ত দুইজন নিখোঁজ হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App