×

রাজধানী

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, হুমকিতে জনস্বাস্থ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম

‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, হুমকিতে জনস্বাস্থ্য

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতোই দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। এর ফলে সকাল থেকেই নগরবাসীকে অস্বস্তিকর পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টিপাতের কারণে দূষণের মাত্রা কিছুটা কমলেও অধিকাংশ সময়ই ঢাকা বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় অবস্থান করে।

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৫৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ২৫৭। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (১৯৮), তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন (১৭৯) এবং চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় শহর রয়েছে, যার স্কোর ১৫৭।

আরো পড়ুন : সংসদে গণভোট অধ্যাদেশ বিল হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একিউআই বা বায়ুমান সূচকের ক্ষেত্রে ০ থেকে ৫০ স্কোরকে ভালো ধরা হয়, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App