×

রাজধানী

বৈশাখী মেলা উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২২ পিএম

বৈশাখী মেলা উপভোগ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

ছবি : ভোরের কাগজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান-২ এলাকার লেকপার্কে গুলশান সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলাটি পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

অনুষ্ঠানের সূচনা হয় পরম্পরা সংগীত একাডেমির সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলেন।

মেলার অন্যতম আকর্ষণ ছিল খ্যাতিমান চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী। পাশাপাশি কারুশিল্প প্রদর্শনী, বিভিন্ন ধরনের পোশাক, শিশুদের খেলনা এবং নানা পণ্যের সমাহার দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। ভোজনরসিকদের জন্যও ছিল বাহারি সব খাবারের আয়োজন।

গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ধর্ম, বর্ণ ও বয়স নির্বিশেষে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধের সম্মিলিত উপস্থিতিতে মেলাটি এক মিলনমেলায় পরিণত হয়।

আরো পড়ুন : ‘ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ’

মেলা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বাঙালি সংস্কৃতি, সুর ও সংগীতের প্রশংসা করেন। তিনি বলেন, সম্প্রতি ঢাকায় এসে এমন একটি সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের সংস্কৃতি ও সভ্যতা তাকে একটি উন্নত জাতিসত্তার পরিচয় দিয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নগরীর বিভিন্ন সোসাইটি থেকে এ ধরনের আয়োজন আরো বাড়ানো উচিত এবং সিটি করপোরেশন এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী যেন উৎসবমুখর পরিবেশে থাকতে পারেন।

আয়োজন প্রসঙ্গে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, একটি শহরকে প্রাণবন্ত রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে শহরকে আরো সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App