×

রাজধানী

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম

ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ছবি : সংগৃহীত

বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১০৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী, বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৭৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২০৮) এবং তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমুন্ডু, যার স্কোর ১৯০।

এছাড়া চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই (১৬৭), পঞ্চম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮) এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১১২।

আরো পড়ুন : বাসভাড়া বাড়ানো নিয়ে যে নির্দেশনা দিলো মালিক সমিতি

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা গ্রহণযোগ্য ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এই গোষ্ঠীর মধ্যে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীরা অন্তর্ভুক্ত।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর বলা হয়। ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ বা তার বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App