×

রাজধানী

হকার পুনর্বাসন নিয়ে যা জানালেন ডিএনসিসি প্রশাসক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

হকার পুনর্বাসন নিয়ে যা জানালেন ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হকার পুনর্বাসনের লক্ষ্যে রাজধানীতে ছয়টি খোলা মাঠ নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান। শনিবার (২৫ এপ্রিল) গুলশানের একটি হোটেলে ‘ঢাকা কি মৃত নগরী হতে যাচ্ছে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, নির্ধারিত এসব স্থানে নিবন্ধনের মাধ্যমে হকারদের পুনর্বাসন করা হবে। সেখানে অস্থায়ী কাঠামো, যেমন চৌকি বা ট্রলি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতে হবে এবং দিনের শেষে সেগুলো সরিয়ে নিতে হবে।

শফিকুল ইসলাম খান বলেন, ফুটপাতে হকারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আগে যেখানে প্রায় ২০০ জন হকার ছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ২ হাজারে পৌঁছেছে। এর ফলে হাসপাতাল ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আরো পড়ুন : বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

তিনি জানান, অল্পসংখ্যক মানুষের সুবিধার কারণে বিপুল সংখ্যক মানুষ ভোগান্তিতে পড়ছে, যা পরিবর্তন করা জরুরি। নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কথাও উল্লেখ করে তিনি বলেন, বর্তমান উদ্যোগগুলোর বেশিরভাগই সাময়িক। টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য।

তিনি আরো বলেন, সিটি করপোরেশন, ওয়াসা, গ্যাস ও বিদ্যুৎ সংস্থাগুলোকে সমন্বিতভাবে একটি কর্তৃপক্ষের আওতায় আনা গেলে নগর ব্যবস্থাপনায় কার্যকর সমাধান সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, নগর সেবাগুলো এক ছাতার নিচে এলে সমন্বয়হীনতা কমবে এবং সেবার মান বাড়বে। তথ্যের ঘাটতির কারণে অনেক সময় সঠিক পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, রাজধানীর যানজট নিরসনে পার্কিং স্পেস উদ্ধার কার্যক্রম চলছে। পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া পূর্বাচল প্রকল্পকে সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App