×

রাজধানী

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩২ পিএম

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

ছবি : ভোরের কাগজ

পরিচ্ছন্ন নগরী এবং পরিবেশ সচেতনতা তৈরির লক্ষে গুলশান সোসাইটির উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে গুলশান-২ এলাকার লেকপার্ক এবং পার্শ্ববর্তী সড়কে এ অভিযান চলে। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়। এধরনের কার্যক্রমে কোমলমতি শিুশু-কিশোরদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রমটি একটি উৎসবে রূপ নেয়। এসময় তাদের বাবা-মা এবং শিক্ষকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মূল উদ্যোক্তা গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, এই ধরণের কার্যক্রমে শিশু-কিশোরদের অংশগ্রহণের ফলে তাদের মধ্যে পরিবেশ-সচেতনতা ও স্বনির্ভরতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতি তাদের দায়িত্ববোধসহ দেশপ্রেম জাগ্রত করবে।

তিনি আরো বলেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার ফলে দেখা যাবে এইসব শিশু-কিশোর ময়লা-আবর্জনা ফেলার ক্ষেত্রেও সচেতন হবে। 

ওমর সাদাত বলেন, এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক সচেতনতা তৈরী করা। এই কর্মসূচি দেখে অন্যরা যদি সচেতন হয় এবং নিজ নিজ এলাকায় এধরনের উদ্যোগ নেয়, তাহলেই এই প্রচেষ্টা সফল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App