×

রাজধানী

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি, কোথাও ভোগান্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৫:২১ পিএম

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি, কোথাও ভোগান্তি

ফাইল ছবি

সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর শুক্রবার (১২ জুন) বিকালে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি, যা অনেক স্থানে মুষলধারে বর্ষণে রূপ নেয়। কোথাও কোথাও বজ্রপাতও দেখা গেছে।

রামপুরা, বনশ্রী, মালিবাগ, মগবাজার, বেইলি রোড, কাকরাইল, শান্তিনগর, মতিঝিল, পল্টন, কমলাপুর, শাহজাহানপুর, বাংলামোটর, শাহবাগ, পান্থপথ, ধানমন্ডি ও গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

হঠাৎ বৃষ্টিতে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। কর্মস্থল থেকে ফেরা ও বাইরে থাকা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। অনেককে আশ্রয়ের খোঁজে দোকানপাট ও বিভিন্ন স্থাপনার নিচে অপেক্ষা করতে দেখা যায়। ভারি বৃষ্টিতে ইতোমধ্যে রাস্তায় পানি জমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, কিশোর শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’

মায়ের পেনশনের টাকা তুলতে ঘুষ, কিশোর শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’

পে স্কেল নিয়ে সুখবর, অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার

পে স্কেল নিয়ে সুখবর, অবসান হচ্ছে দীর্ঘ অপেক্ষার

আলোচিত শিশু আছিয়া হত্যা, হাইকোর্টে রায় ঘোষণা চলছে

আলোচিত শিশু আছিয়া হত্যা, হাইকোর্টে রায় ঘোষণা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App