×

রাজধানী

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পিএম

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

ফাইল ছবি

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়ন করা হলো।

এর আগে, দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। 

জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার সন্ধ্যায় বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ৫ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়াও দেশের অন্যান্য জেলাগুলোয় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে’

‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে’

‘শিশুর দুই দিনের চাহিদার লবণ এক প্যাকেট চিপসে’

‘শিশুর দুই দিনের চাহিদার লবণ এক প্যাকেট চিপসে’ কর্মশালার তথ্য

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা

সড়ক পরিবহনমন্ত্রী নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা

প্রতিবন্ধী কার্ড আছে, ভাতা নেই: ১০ বছর ধরে অপেক্ষা দুই ভাইয়ের

প্রতিবন্ধী কার্ড আছে, ভাতা নেই: ১০ বছর ধরে অপেক্ষা দুই ভাইয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App