×

রাজধানী

রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ এএম

রাজধানীতে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ছবি : সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ১২ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন ১১ ও ১৩ তলায় ছড়িয়ে পড়ে। এতে ভবনের অনেক বাসিন্দা আটকা পড়েন।

নিরাপদে বেরিয়ে আসা বাসিন্দারা জানান, ভবনটি আবাসিক হলেও যে তলায় আগুন লাগে সেখানে আইনজীবীদের চেম্বার ছিল। সেখানে আটকে পড়া দুই ব্যক্তি মুঠোফোনে উদ্ধারকর্মীদের কাছে সাহায্যের আকুতি জানান। তবে পরে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন : ছয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মুমূর্ষু অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনটিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়মবহির্ভূতভাবে আবাসিক ভবনের একটি অংশ অফিস হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App