×

রাজধানী

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:৪৩ এএম

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান কত আজ?

ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচকে শহরটির স্কোর ১৬৮। অন্যদিকে তালিকায় ৩৯তম অবস্থানে রয়েছে ঢাকা। ঢাকার বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-এএকিউআই) ৬৫, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত।

শনিবার (২৭ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ার এ তথ্য প্রকাশ করেছে।

এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৬৪। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৫২। চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলের প্রধান অর্থনৈতিক কেন্দ্র সাও পাওলোর স্কোর ১৫০ এবং ১৪৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গ।

আরো পড়ুন : ছয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার তাৎক্ষণিক মান নির্ধারণ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App