×

রাজধানী

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

মোহাম্মদপুরে ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি পালিত

ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (৬ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার একটি খাল পরিষ্কার করা হয়। পাশাপাশি খালের দুই পাশে পরিবেশ রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আরো পড়ুন : ক্লিনিকে লেবার রুম স্থাপনে কঠোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান সোহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে বক্তব্যে ফখরুল ইসলাম রবিন বলেন, ‘তারেক রহমান ঘোষিত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সারা দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App