×

রাজধানী

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:০৯ পিএম

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। দলটির দাবি, এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার (৬ জুলাই) রাত প্রায় ৯টা ৪৩ মিনিটে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়।

দলটির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বলেন, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণের পর সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি সাভার থানার সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে হামলার অভিযোগের বিষয়ে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App