×

রাজধানী

বিদ্যুৎ-উপকেন্দ্রে আগুন, সরবরাহে বিঘ্ন রাজধানীর বিভিন্ন এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

বিদ্যুৎ-উপকেন্দ্রে আগুন, সরবরাহে বিঘ্ন রাজধানীর বিভিন্ন এলাকায়

ফাইল ছবি

রাজধানীর মগবাজারে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে তেজগাঁও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, মগবাজার, নিউ ইস্কাটন, কাকরাইল ও শেরেবাংলা নগর এলাকায় ঘণ্টা কয়েক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। পরে বিকল্প ব্যবস্থায় অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ফেরানো হয়। তবে কিছু এলাকায় বিদ্যুৎ পেতে আরও কিছু সময় অপেক্ষায় থাকার কথা বলেছেন ডিপিডিসির এক কর্মকর্তা।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারিকুল হক গণমাধ্যমকে বলেন, মগবাজার উপকেন্দ্রে ‘ফ্ল্যাশিংয়ের’ পর দুটি ব্রেকার ও কয়েকটি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপর তেজগাঁও এলাকার প্রায় ৪০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার তথ্য দিয়ে তিনি বলেন, বিকল্প ব্যবস্থায় ওই এলাকার অধিকাংশ গ্রাহকের বিদ্যুৎ ফিরিয়ে আনা হয়। বাংলামোটর এলাকার তিনটি ফিডারের আওতায় আনুমানিক ১৫ থেকে ১৬ হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়েছিল।

তারিকুল বলেন, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও কারওয়ান বাজারের ব্যবসায়িক এলাকায় বিকাল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্রেকার ও কেবল মেরামতে কাজ চলার তথ্য দিয়ে ডিপিডিসির প্রধান প্রকৌশলী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে রাত ১০টার মধ্যে সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

মুফতী ফয়জুল করীম সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

ড. হামিদুর রহমান আযাদ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

শর্তভঙ্গ সাফারি পার্কে ফিরেছে হাতি ‘সম্রাট’ ও ‘নিহারকলি’

শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না

সারজিস আলম শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App