×

রাজধানী

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম

‘রাজপথে মরলেও লাশ উঠাবে না’, যে স্মৃতি তাড়িয়ে বেড়ায় জুলাই শহীদের মা-কে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে এক শহীদ সন্তানের মা স্মৃতিচারণ করলেন। ১৮ জুলাই বিএনএর সামনে আন্দোলনে যাওয়ার আগে মা কাজী লুলুল মাকমিন-কে শেষ কথা বলে গিয়েছিলেন তার ইন্টার পড়ুয়া ছেলে শেখ ফাহমিন জাফর।

‘মা, আমি রাজপথে যাচ্ছি। যদি মারা যাই, তাহলে রাজপথ থেকে আমার লাশ উঠাবে না, যতক্ষণ না আমার দাবি মেনে নেওয়া হয়।’ 

রোববার (১২ জুলাই) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জুলাই রেভুলেশন অ্যালায়েন্স’-এর আয়োজনে ‘অ্যাকাউন্টিবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ’ শীর্ষক সিম্পোজিয়ামে বক্তব্য দিতে গিয়ে কাজী লুলুল মাকমিন এসব কথা জানান।

কাজী লুলুল মাকমিন বলেন, হাসপাতালে ছেলের মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুট তার হাতে আসে। বাসায় ফিরে সেটি পড়ার সময় তিনি দেখেন, ফাহমিন লিখেছিল, ‘রক্ত যখন দিয়েছি তোর স্বাধীন দেশে, রক্ত দিয়ে আবারো স্বাধীনতা আনব।’ সেই বিশ্বাস বুকে নিয়েই আমার ছেলে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। কিন্তু যে স্বাধীনতা ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে সে প্রাণ দিয়েছিল, তা এখনো পূরণ হয়নি।

তিনি আরো বলেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে তারা এ পরিস্থিতি মেনে নিতে পারছেন না। দুই বছর পেরিয়ে গেলেও বিচার কার্যক্রম কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। বিচার রুদ্ধদ্বার কক্ষে নয়, জনসম্মুখে হওয়া উচিত, যাতে মানুষ দেখতে পারে কীভাবে অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, নিরপরাধ কাউকে হয়রানি নয়, বরং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। যারা হত্যাকাণ্ডে জড়িত এবং প্রভাব খাটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে অর্থ বা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে অভিযুক্তদের রক্ষা করার যেকোনো চেষ্টা বন্ধ করতে হবে।

সন্তানের শেষ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে কাজী লুলুল মাকমিন বলেন, গত ১০ জুলাই ছিল ফাহমিনের জন্মদিন। কয়েক দিন ধরেই তার চোখে ঘুম নেই। আন্দোলনে যেতে বাধা দেওয়ায় মৃত্যুর আগের দিন ছেলে তার সঙ্গে অভিমান করে সারাদিন কথা বলেনি। সেই শেষ অভিমান ও অসমাপ্ত কথাগুলো আজও আমাকে তাড়িয়ে বেড়ায়।

শহীদ পরিবারগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে তাদের সন্তানরা রাজপথে নেমেছিল, সেই চেতনা নিয়েই তারা ন্যায়বিচারের দাবি অব্যাহত রাখবেন। অবিলম্বে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করে শহীদ পরিবারগুলোর ন্যায়বিচারের প্রত্যাশা পূরণ করা হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

আলমারিতে বিষাক্ত সাপ, পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

ভারতে অস্ত্র তৈরির পরিকল্পনা ইসরায়েলের

সাংবাদিকদের মোবাইল কেড়ে ভাঙলেন শ্রমিক দল নেতা

প্রতিপক্ষের সংবাদ সংগ্রহ সাংবাদিকদের মোবাইল কেড়ে ভাঙলেন শ্রমিক দল নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App