×

রাজধানী

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার আলুবাজার এলাকায় ‘আরমান’ নামে একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এসি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

রাত দেড়টার দিকে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন সেলুনে চুল কাটতে আসা মো. ফারুক (৩৫), মো. রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০) ও মো. রফিক (২৫)। এছাড়া সেলুনের কর্মচারী শমসেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), আরমান (৩৭) ও শাকিব (১৭) দগ্ধ হয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বংশালের একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে।

আরো পড়ুন : শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শমসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ এবং শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. শাওন আরো জানান, আহতদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শাকিবের দগ্ধের পরিমাণ কম হওয়ায় তাকে ভর্তি না করে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মামুনুল হক যদি গণভোট অবৈধ হয়, তাহলে বর্তমান সরকারও অবৈধ

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

মুয়াজ্জিন থেকে যেভাবে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

ন্যাটোর আদলে পাকিস্তান-সৌদি-তুরস্ক জোট, ছাতার নিচে আসছে কারা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App