×

রাজধানী

সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

সাত মাসের শিশুকে আছড়ে মারলেন বাবা

ছবি : সংগৃহীত

রাজধানীর তুরাগে পারিবারিক কলহের জেরে সাত মাস বয়সী কন্যাশিশু রাফাকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা কবিরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় তুরাগের সিরাজ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিশুর মা লিমা আক্তার জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী কবিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির সাত মাস বয়সী মেয়ে রাফার পা ধরে মাথার ওপর তুলে মাটিতে আছড়ে মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

রাফা ছিল তাদের একমাত্র সন্তান। লিমার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে এবং কবিরের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। কবির পেশায় একজন রিকশাচালক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App