×

রাজধানী

বিশ্বকাপ ফাইনাল

রাতে ঢাকার যেসব এলাকা এড়িয়ে চলবেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ পিএম

রাতে ঢাকার যেসব এলাকা এড়িয়ে চলবেন

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালকে ঘিরে রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন, সমর্থকদের শোভাযাত্রা এবং গভীর রাত পর্যন্ত উদ্‌যাপনের কারণে কয়েকটি এলাকায় অতিরিক্ত জনসমাগম ও যানজটের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। এর আগে রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান।

রাজধানীর বিভিন্ন স্থানে ফ্যান জোন ও উন্মুক্ত স্ক্রিনিংয়ের আয়োজন থাকায় ম্যাচের আগে ও পরে কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় হতে পারে। তাই জরুরি প্রয়োজন না থাকলে এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সবচেয়ে বড় ফ্যান জোনের আয়োজন করেছে কোকা-কোলা বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকবে হাজারো দর্শকের জন্য। এছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে বিশেষ ওয়াচ পার্টিতে অংশ নেওয়ার কথা রয়েছে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফুটবলার শেখ মোরসালিনের। জগন্নাথ হল ও হলপাড়াতেও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে।

মিরপুর এলাকার দর্শকদের জন্য মিরপুর সিটি ক্লাব মাঠ ও মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে খেলা উপভোগের আয়োজন করা হয়েছে। অন্যদিকে বনানীর কামাল আতাতুর্ক পার্কেও থাকছে বিশেষ ফ্যান জোন। ম্যাচ শুরুর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পী সঞ্জয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বেইলি রোড, মিরপুর স্টেডিয়াম এলাকা এবং বিভিন্ন উন্মুক্ত স্ক্রিনিং জোনে সবচেয়ে বেশি দর্শকের সমাগম হতে পারে। পাশাপাশি ধানমন্ডি লেক, বনানী, গুলশান এবং ধানমন্ডির জনপ্রিয় ক্যাফে ও রেস্তোরাঁগুলোতেও বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া ফার্মগেট, শাহবাগ ও পল্টনের মতো গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে ম্যাচের আগে ও পরে যানজটের সৃষ্টি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া এসব এলাকা ব্যবহার না করাই সুবিধাজনক হবে।

বিশ্বকাপ ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি তুলনামূলক কম ভিড়ের স্থানে বা বাসায় পরিবার-পরিজনের সঙ্গে খেলা দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে উৎসবের আনন্দ যেমন বজায় থাকবে, তেমনি অপ্রয়োজনীয় ভোগান্তিও এড়ানো সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

ফাইনালের হার নিয়ে যা বললেন লিওনেল মেসি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App