×

রাজধানী

যত্রতত্র হর্ন ব্যবহারের বিরুদ্ধে ডিএমপি’র বিশেষ নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২১ এএম

যত্রতত্র হর্ন ব্যবহারের বিরুদ্ধে ডিএমপি’র বিশেষ নির্দেশনা

ছবি: সংগৃহীত

অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। বিশেষ করে ঢাকা মহানগরের নির্ধারিত নীরব এলাকাগুলোতে স্পষ্ট সাইনবোর্ড স্থাপন ও জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

রোববার (১৯ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন। 

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে ডিএমপি এই মতবিনিময় সভার আয়োজন করে।

উক্ত সভায় ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, যানজট দূরীকরণ, সড়কে শৃঙ্খলা ও ট্রাফিক আইন বাস্তবায়নসহ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন ট্রাফিক কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং একটি শৃঙ্খলাবদ্ধ ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। একই সাথে নগরবাসীর ট্রাফিক সেবার মান বাড়াতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘শব্দদূষণ শুধু পরিবেশের জন্যই নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। নীরব এলাকায় স্পষ্টভাবে সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।’

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App