×

রাজধানী

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ পিএম

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকায় পলাশ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় প্রাইভেটকার চালক ছিলেন এবং বর্তমানে পরিবারের সঙ্গে সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেলেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, রাত ৮টার দিকে পলাশ রাজারবাগ বাজারের পানির পাম্পের পাশে একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে রাত সাড়ে ৯টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, সবুজবাগ এলাকায় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ঘটনাস্থলে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App