×

রাজধানী

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের মধ্যে  শাহিন (২৪) ও হাফসা আক্তার (৮) নামে দু’জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিন এবং বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হাফসার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক।

এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।’

আরো পড়ুন: রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৪টার দিকে নতুন বাজার ১০০ ফিট সড়কের এক ভবনের নিচতলায় এই বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন শাহিন, তার স্ত্রী ফাহিমা এবং ভাগ্নি হাফসা।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. জসিম উদ্দিন বলেন, ‘শাহিন একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন ভোরে বিকট শব্দে বিস্ফোরণের পর সেখানে গিয়ে দেখা যায়, বাসার ভেতরে থাকা তিনজনই দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘বাসাটিতে তিতাসের গ্যাস সংযোগ রয়েছে। তাদের ধারণা, রাতে গ্যাস লিকেজ হয়ে কক্ষে গ্যাস জমে ছিল। পরে ভোরে রান্নার সময় বা অন্য কোনোভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।’

দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা বলেন, ‘প্রায় এক মাস আগে তারা নতুন বাজারের ওই ভাড়া বাসায় ওঠেন। বাসায় ওঠার সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যায়। বিষয়টি বাড়িওয়ালাকে জানালে তিনি পাইপ মেরামত করেন। পরে আরও কয়েকবার পাইপে লিকেজ হলেও সেটি আর ঠিক করা হয়নি। বাড়িওয়ালার গাফিলতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App