×

রাজধানী

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

রাজধানীর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চান মিয়া হাউজিং এলাকায় অবস্থিত জামিয়া রাহমানিয়া মাদ্রাসার পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন।

তিনি জানান, চান মিয়া হাউজিং এলাকার সাতমসজিদ সড়কসংলগ্ন জামিয়া রাহমানিয়া মাদ্রাসার উত্তর পাশের ৪ নম্বর সড়কে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল বলেন, জামিয়া রাহমানিয়া মাদ্রাসা এবং দলটির আমির মামুনুল হকের কার্যালয়ের অদূরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

শফিকুর রহমান জাতির প্রয়োজনে আন্দোলন এক দফায় রূপ নিতে পারে

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

রাজধানীতে হালকা বৃষ্টির পূর্বাভাস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App