×

রাজধানী

রাজধানীতে আজ কোথায় কী?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৬ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন সরকারি, বেসরকারি ও প্রাতিষ্ঠানিক কর্মসূচিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায়। সভা-সমাবেশ, উদ্বোধনী অনুষ্ঠান, সংবাদ সম্মেলন ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনের কারণে দিনের বিভিন্ন সময়ে কিছু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে অফিসগামী, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

বিশেষ করে সচিবালয়, আগারগাঁও, গুলশান এবং উত্তর ঢাকার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকলে আশপাশের সড়কে যান চলাচল ধীরগতির হতে পারে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে দিনের কর্মসূচি ও সম্ভাব্য যানজটের এলাকা সম্পর্কে ধারণা রাখা জরুরি।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর মধ্যে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং, তথ্যপ্রযুক্তি খাতের নতুন দুটি ডিজিটাল সিস্টেমের উদ্বোধন, বিজিএমইএ-বিটিএমএর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। এসব কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যান চলাচলে সাময়িক চাপ সৃষ্টি হতে পারে।

নিচে আজ রাজধানীতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর সময়সূচি ও স্থান তুলে ধরা হলো।

বাণিজ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং

সকাল ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-কোরিয়া সিইপিএ (CEPA) নেগোসিয়েশনের সমাপনী অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিং করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির উন্নয়ন করা Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর উদ্বোধন করা হবে।

একই অনুষ্ঠানে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬–২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাফিজুর রহমান।

বিজিএমইএ-বিটিএমএ সমঝোতা স্মারক স্বাক্ষর

দুপুর ১২টায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল প্যালেসে বিজিএমইএ ও বিটিএমএর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিআইটিএমএ)’ আয়োজন উপলক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং পোশাক ও বস্ত্রখাতের শীর্ষ উদ্যোক্তারা।

ডিএনসিসির উন্নয়ন প্রকল্প উদ্বোধন

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের বাইগারটেক নামাপাড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

মঙ্গলবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে ভোর থেকেই বৃষ্টি, দিনভর যেমন থাকবে আবহাওয়া

রাজধানীতে ভোর থেকেই বৃষ্টি, দিনভর যেমন থাকবে আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App