×

রাজধানী

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

দুবাই-দিল্লি রুটে সিআইআইডির জালে স্বর্ণ-সিগারেট-গৌরি ক্রিম-মোবাইল

ছবি: সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন আটক করেছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

সম্প্রতি বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আগত Emirates-এর EK0582 ফ্লাইটের যাত্রী মেহেদী হাসান-এর ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টুন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুম-এর ব্যাগেজ তল্লাশিতে পাওয়া যায় ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টুন সিগারেট এবং ৩ কেজি গৌরি ক্রিম।

অন্যদিকে, দিল্লি থেকে আগত Air India-এর AI237 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফ-এর ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও ৪টি স্মার্টফোন আটক করা হয়।

উল্লিখিত যাত্রীসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে সি-শিফটের অভিযানে সর্বমোট ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টুন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং ৫টি মোবাইল ফোন আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

রাষ্ট্রপতি মানসিক স্বাস্থ্যসেবায় পরিবার ও সমাজের সহায়তা জরুরি

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের বিমানবন্দরে হামলা, কঠোর নিন্দা বাংলাদেশের

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

স্কুলছাত্রী তাজমিন হত্যা, সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App