×

রাজধানী

হেলমেট গুদামে আগুন

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৮ পিএম

সরু সিঁড়ি-পানি সংকট, হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সরু সিঁড়ি ও পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘ভবনটিতে কোনো ধরনের ফায়ার সেফটি ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আরও বেগ পেতে হচ্ছে।’

আরো পড়ুন: বংশালে হেলমেটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। গোডাউনের সিঁড়ি সরু হওয়ায় ফায়ার ফাইটারদের ওপরে উঠে পানি দিতে বেগ পেতে হচ্ছে। এছাড়া পানির সংকট রয়েছে। তারপরও পর্যাপ্ত পরিমাণ পানি ঘটনাস্থলে নেওয়া হয়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

তিনি আরো বলেন, ‘ভবনে কোনো ধরনের ফায়ার সেফটি ছিল না। ভেন্টিলেশন না থাকায় ভেতরে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আরো বেগ পেতে হচ্ছে।’

এর আগে, বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, ‘সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App