×

রাজধানী

নারী যাত্রীর ফাঁদে দূরপাল্লা বাইকাররা, অতঃপর...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম

নারী যাত্রীর ফাঁদে দূরপাল্লা বাইকাররা, অতঃপর...

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে দূরপাল্লার পথে মোটরসাইকেলচালকদের টার্গেট করে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ উঠেছে। যাত্রীবেশে নারী প্রথমে রাইডারদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে কৌশলে ওষুধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একাধিক মোটরসাইকেলচালক ভুক্তভোগী হয়েছেন। পুলিশের দাবি, এর সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত।

সম্প্রতি একই ধরনের প্রতারণার অভিযোগে লাবনী আক্তার নামে এক নারী মাদারীপুরের রাজৈরে স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সূত্রপাত গত ২২ মে। ওই দিন দুপুরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে ময়মনসিংহ সদরে যাওয়ার জন্য নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেলচালকের বাইকে ওঠেন লাবনী। পথিমধ্যে চালকের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। একপর্যায়ে নজরুলকে ওষুধ মেশানো কোমল পানীয় খাওয়ানো হয় বলে অভিযোগ।

পরে তাকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের ভালুকার একটি স্বর্ণের দোকানে যান লাবনী। সেখানে প্রায় দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার কেনেন তিনি। এর মধ্যে দোকানেই অচেতন হয়ে পড়েন নজরুল।

ভুক্তভোগীর ভাষ্য, অচেতন অবস্থায় তাকে নিজের স্বামী পরিচয় দিয়ে দোকান থেকে বেরিয়ে যান ওই নারী। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন।

নজরুল ইসলাম বলেন, পানীয় খাওয়ার পর ধীরে ধীরে তার ঘুমের চাপ বাড়তে থাকে। শরীর খারাপ লাগার কথা জানিয়ে তিনি চিকিৎসকের কাছে নেওয়ার অনুরোধ করেন। তখন ওই নারী স্বর্ণগুলো নিজের কাছে রেখে তাকে স্বামী পরিচয় দিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় কিছু করার মতো পরিস্থিতি ছিল না বলেও জানান তিনি।

নজরুল আরও বলেন, তার পরিবারের ছয়জন সদস্যের ভরণপোষণের দায়িত্ব তার ওপর। একমাত্র উপার্জনের মাধ্যম মোটরসাইকেলটি হারানোর আশঙ্কায় তিনি দুশ্চিন্তায় পড়েন।

পুলিশ ও ভুক্তভোগীদের অভিযোগ, লাবনী আক্তার ঢাকা থেকে মাদারীপুর, ফরিদপুরসহ বিভিন্ন দূরপাল্লার রুটে একই কৌশলে মোটরসাইকেলচালকদের টার্গেট করতেন। এমন একটি ঘটনায় একজন বাইকচালককে বিনা অপরাধে জেলও খাটতে হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন পর গত রোববার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর এলাকায় একটি স্বর্ণের দোকানে একই ধরনের প্রতারণার চেষ্টা করার সময় স্থানীয়রা লাবনীকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী অন্য এক মোটরসাইকেলচালক বলেন, প্রতারকরা সময়ের সঙ্গে কৌশল পরিবর্তন করছে। আগে ওই নারী বোরকা পরে আসতেন, এখন মুখ খোলা অবস্থায় চলাফেরা করছেন। তার দাবি, একইভাবে আরও অনেক মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আরেক ভুক্তভোগী বলেন, এ ধরনের ঘটনায় মোটরসাইকেলচালক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছেন। এ ধরনের প্রতারণার আরও অনেক ভুক্তভোগী রয়েছেন বলেও দাবি করেন তিনি।

পুলিশ জানিয়েছে, লাবনীর সঙ্গে আরও কয়েকজন এই প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে চক্রটির অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলা হওয়ার পর ভাঙ্গা, ফরিদপুর ও শিবচরসহ বিভিন্ন এলাকার কয়েকজন ব্যক্তি পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই নারীর বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, লাবনী আক্তারের বিরুদ্ধে শিবচর, ভাঙ্গা ও গাজীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়’

ভূমিমন্ত্রী ‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়’

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App