×

রাজধানী

তীব্র যানজট

উত্তরায় পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম

উত্তরায় পোশাকশ্রমিকদের ফের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, উত্তরার আজমপুর এলাকায় সকাল ১০টা থেকে ৬-৭টি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অফিস টাইমে সড়ক অবরোধের কারণে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ এবং নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যাননি। এদিকে বুধবার দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট গোলচত্বরে শ্রমিকরা সড়ক অবরোধ করে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান শ্রমিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ ২১ জন নিহত

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App