×

রাজধানী

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

ফাইল ছবি

রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামের মালিকানাধীন একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাদকসহ ৮৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।

ডিবি জানিয়েছে, ওই ফ্ল্যাটে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, পূর্বাচলের ওই ফ্ল্যাট থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী। অভিযানে পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, ফ্ল্যাটটির মালিক অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম। তিনি ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই ফ্ল্যাটে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চলছিল।

তবে আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এক দিনের রিমান্ডে

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

বাণিজ্য মেলার প্রথম দিনেই দুই মোটরসাইকেল চুরি, বিকাশে টাকা দাবি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ ৮৫ নারী-পুরুষ আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App