×

রাজধানী

রাজধানীর মুগদায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০৮:৪৮ পিএম

রাজধানীর মুগদায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মুগদা মান্ডায় রত্না (১৩) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রত্নার স্বজন ফারুক হোসেন জানান, তারা মান্ডা ইন্দিরা পানির পাম্পের পাশে থাকতো। তার বাবার নাম মুকুল হোসেন। মুকুল হোসেন নিজের টিনসেড বাড়িতে ২ মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন। ২ মেয়ের মধ্যে বড় রত্না। সে ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণিতে পড়তো।

সন্ধ্যায় তিনি তাদের বাড়িতে কান্নাকাটি শুনতে পান। তখন গিয়ে জানতে পারে সে গলায় ফাঁস নিয়েছে। পরে তিনি রত্নাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মুগদা থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App