×

রাজধানী

সুনামগঞ্জে হিন্দু গ্রামে হামলায় জড়িতদের শাস্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৫:২৫ পিএম

সুনামগঞ্জে হিন্দু গ্রামে হামলায় জড়িতদের শাস্তি দাবি

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং বাংলাদেশ সনাতন কল্যাণ জোট। শুক্রবার (১৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনগুলির পক্ষ থেকে পৃথক পৃথক ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয় ও এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় সংগঠনগুলোর নেতারা বলেন, দেশ থেকে বিতাড়নের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাল্লার হাবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে গত বুধবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি সুশান্ত বর্মণ। বক্তব্য দেন সহসভাপতি উৎপল দাস, সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র, মহিলাবিষয়ক সাধারণ সম্পাদক নমিতা বিশ্বাস, মুখপাত্র সুমন কুমার, হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে বড় অবদান রেখেছে সংখ্যালঘুরা। সাম্প্রদায়িক শক্তি বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে।

সাজন কুমার মিশ্র বলেন, ‘এ দেশ সকলের। আমরা সম্প্রীতি, শান্তি চাই।’

এদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি দ্বীনবন্ধু রায়। এতে যুববিষয়ক সম্পাদক কিশোর বর্মণ, হিন্দু যুব মহাজোটের যুগ্ম আহ্বায়ক প্রদীপ শঙ্কর, ছাত্র মহাজোটের প্রধান সমন্বয়কারী ধ্রুব বাড়ুরী, দপ্তর সম্পাদক বাপ্পী সমাদ্দারসহ অনেকে। বাংলাদেশ সনাতন কল্যাণ জোটের পক্ষে ছিলেন সংগঠনের মুখপাত্র শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক রতন দাসসহ অনেকে।

সংগঠনগুলোর পৃথক মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App