×

রাজধানী

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০২:৩০ পিএম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেপ্তার ৬

নিহত আব্দুর রশিদ। ছবি: ভোরের কাগজ

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেপ্তার ৬

অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান

রাজধানীর দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

তবে ঘটনাটি পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

[caption id="attachment_273592" align="aligncenter" width="700"] অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান[/caption]

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিনখান আইনুশবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিনখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App